প্রিয় এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী ও শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম।

আপনারা জানেন গত ২০২০ সালে শিক্ষার্থীদের প্রয়োজনে চরখিজিরপুরের একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ক্যারিয়ার গাইড টিচিং হোম। 

ইতোমধ্যে এসএসসি ২২,২৩,২৪ সালে কৃতিত্বের সাথে শতভাগ পাশসহ সর্বোমোট ১২ জন এ+ পেয়েছিল। এই বছর এইচএসসিতেও ৩ জন এ+ সহ শতভাগ পাশ করেছে। 

আমরা সব সময় কোয়ালিটির উপর  গুরুত্বারোপ করে সেবা দিয়ে আসছিলাম। যার কারণে ৬ষ্ট- দ্বাদশ শ্রেণীর প্রত্যেক ক্লাসের রেজাল্ট আমাদের প্রত্যাশার চেয়ে সব সময় আরও বেশী ভালো করে আসছে। যার সুনাম  চরখিজিরপুরের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়লেও আমরা ত্রুটিপূর্ণ নতুন কারিকুলামসহ বিভিন্ন সঙ্গত কারণে গত ৩ মাস কোচিংয়ের সকল কার্যক্রম স্থগিত রেখেছিলাম। 

যার ফলে এলাকায় টিচার সংকটসহ বিভিন্নজন নানা সমস্যার কথা আমাদের অবগত করে। এলাকার সবাই কোচিং বন্ধ করাতে মর্মাহত হয়, যার ফলস্বরূপ তারা কোচিং সংশ্লিষ্ট কাউকে পেলেই কোচিং এর কার্যক্রম পুনরায় চালু করার জন্য অনুরোধ করে। 

আপনারা অবগত আছেন গত ০৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন কারিকুলাম বাদ দিয়ে পুরাতন কারিকুলামে ফিরে আসার ঘোষণা দেয়। আমরা এলাকার জনস্বার্থে ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আজ ১৫ অক্টোবর, ২০২৪ইং ক্যারিয়ার গাইড টিচিং হোম'র পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আবার কোচিং-এর সকল কার্যক্রম চালু করা হচ্ছে। 

প্রিয় এলাকাবাসী আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে একটি সৃন্দর, সমৃদ্ধ শিক্ষিত জাতি গঠন করতে বদ্ধপরিকর। 

আপনারা আপনাদের সাধ্যমতো আমাদের পাশে থাকলে এই কাজটি আরও সুশৃঙ্খলভাবে সম্পাদন করা সম্ভব। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।


পরিচালনা পর্ষদ

Career Guide Teaching Home