ক্যারিয়ার গাইড টিচিং হোমের সহযোগিতায় পূর্বাশার আলো'র উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালীর পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বাশার আলো'র প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক, ক্যারিয়ার গাইডের প্রধান নির্বাহী আবু মুছা ফাহিম, পরিচালক আকরাম হোসেন ও ইমরান হোসেন।

এতে আরো উপস্থিত ছিলেন ক্যারিয়ার গাইড টিচিং হোমের পরিচালনা পরিষদের সদস্য মোঃ আসিফ, আবু আল সিফাত, মোঃ এনাম, মোঃ সামির, মোঃ ইলিয়াছ, দিদারুল আলম, শরফত উদ্দীন, মোঃ আরেফিন এবং হুমায়ুন ইসলাম রাফি। 

সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করায় পূর্বাশার আলোর প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক ক্যারিয়ার গাইড পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


        পুরষ্কার নিচ্ছেন প্রথম হওয়া আবু আল আরাফাত

         পুরষ্কার নিচ্ছেন হোসাইন আহম্মদ নয়ন


                    পুরষ্কার  নিচ্ছেন মুনতাহা


         অতিথি এবং পুরষ্কার পাওয়া শিক্ষার্থীদের একাংশ


                  পুরষ্কার নিচ্ছেন কামরুন নেছা জেসি




                     কুইজ প্রতিযোগিতা চলাকালীন